সিসি ক্যামেরার সংখ্যা ও মান বাড়ছে

নববর্ষ বরণে প্রস্তুত হচ্ছে রমনা বটমূল

আমানুর রহমান রনি
০৯ এপ্রিল ২০১৬, ১২:৩১আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৩:০৩


রমনা বটমূল আসছে পহেলা বৈশাখ। বাংলা নতুন বর্ষ ১৪২৩ সনকে বরণ করে নিতে সারাদেশের মতো রাজধানীতেও প্রস্তুতি চলছে। তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী রমনা বটমূল। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। পুরো এলাকায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। পুরো পার্ক এলাকা ও সড়ক মনিটরিং করতে এবার গত বছরের চেয়ে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। স্পষ্ট মুখোচ্ছবি যাতে বোঝা যায় সেজন্য এবার ভালো ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তার কঠোরতায় নববর্ষ উদযাপনে যাতে ব্যাঘাত না ঘটে সে বিষয়েও সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যান্য বছরের মতো এবারও সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে নির্মিত হচ্ছে বৈশাখী মঞ্চ। পার্কের দেয়ালে দেয়ালে আকা হচ্ছে নানা রঙের আল্পনা ও চিত্রকর্ম। তৈরি করা হচ্ছে বাশ, বেত ও কাঠের তৈরি বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। পরিচ্ছন্নতা কর্মীরাও ব্যস্ত শেষ মূহূর্তের প্রস্তুতিতে।
রমনা বটমূলে বৈশাখী অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকার মানুষের নিরাপত্তায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে থাকবে।
বৈশাখের প্রথম প্রহরে সকাল সোয়া ছয়টায় অনুষ্ঠানের মূলমঞ্চে ছায়ানটের শিল্পীদের অংশগ্রহণে শুরু হবে সংগীতানুষ্ঠান। বেলা সাড়ে ৯টা পর্যন্ত শিল্পীরা গান, আবৃত্তি পাঠের মাধ্যমে মাতিয়ে রাখবেন দর্শনার্থীদের। অন্যদিকে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আলাদাভাবে নির্মিত হচ্ছে আরও একটি মঞ্চ। ছায়ানটের অনুষ্ঠান শেষ হবার পর শুরু হবে এই মঞ্চের সংগীতানুষ্ঠান। অতিথি শিল্পীদের অংশগ্রহণে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। গান, আবৃত্তি পাঠের পাশাপাশি আরও থাকছে পান্তা, ইলিশসহ দেশীয় খাবারের নানান আয়োজন।

ছায়ানট জানিয়েছে, তাদের ৫৫ বছরের ইতিহাসে এবারের বৈশাখী অনুষ্ঠান হবে অনেক জমকালো। মূলমঞ্চে ছায়ানটের শিল্পীদের সঙ্গে অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। দর্শকের উপস্থিতি হবে অন্যন্য বছরের তুলনায় অনেক বেশি। পাশাপাশি থাকছে পান্তা, ইলিশসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী রকমারি খাবারের সব আয়োজন।

রমনা বটমূলে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে

এবারের নিরাপত্তা ব্যবস্থাও অন্যবারের তুলনায় অনেক শক্তিশালী। রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগসহ আশেপাশের এলাকায় উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিএমপি রমনা এলাকায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। নাগরিকদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডিএমপি জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকার নিরাপত্তায় ২০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এছাড়া কারো কোনও কিছু হারানো গেলে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের মাধ্যমে তথ্য সরবরাহ করা হবে।

অপরদিকে পুলিশের সঙ্গে সমন্বয় করে র‌্যাবও রমনা এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলবে। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন, রমনা পার্কসহ আশপাশের এলাকায় র‌্যাবের পর্যবেক্ষণ থাকবে। নাগরিকদের নিরাপত্তার জন্য র‌্যাব তার দায়িত্ব পালন করে যাবে।

/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম