স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় মামলা, ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ১৯:২৮আপডেট : ০৯ জুন ২০২৬, ১৯:২৮

রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রমনা থানায় দায়ের করা মামলায় ২১ জনের নাম উল্লেখ করে আরও ২৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি করেছেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন।

মঙ্গলবার (৯ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান।

তিনি জানান, মৌচাক এলাকায় ফুটপাতে চাঁদা তোলা নিয়ে চলমান একটি সালিশ বৈঠকের সময় বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ এরই মধ্যে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিল্লালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে যুবক কারাগারে
বরিশালে জাপা মহাসচিবশুরুতেই অনিয়মের নির্বাচন করলে ৫ বছর দেশ চালাতে পারবে না এই সরকার
চট্টগ্রামে আলোচিত শিশু ধর্ষণের বিচার শুরু
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: জামায়াত আমির
ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: জামায়াত আমির
‘নির্বাচনের আগে একটি গোষ্ঠীকে কী কারণে ৪০ কোটি টাকা ঋণ, তদন্ত হবে’
ইসলামী ব্যাংক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী‘নির্বাচনের আগে একটি গোষ্ঠীকে কী কারণে ৪০ কোটি টাকা ঋণ, তদন্ত হবে’
জাপা দেশপ্রেমিক মানুষের দল, জাতীয় ঐক্য না হলে দুর্ভিক্ষ হবে: মহাসচিব
জাপা দেশপ্রেমিক মানুষের দল, জাতীয় ঐক্য না হলে দুর্ভিক্ষ হবে: মহাসচিব
‘যুদ্ধের পর আরও শক্তিশালী ইরান’
‘যুদ্ধের পর আরও শক্তিশালী ইরান’
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু