দেশে সক্রিয় বিদেশি অস্ত্রের সিন্ডিকেট, সীমান্ত দিয়ে আসছে ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ০৪:৩৪আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:৩৯

দেশে সক্রিয় রয়েছে বড় একটা অস্ত্রের সিন্ডিকেট। যারা দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে আনছে অবৈধ অস্ত্র। পরে সেগুলো মজুত করা করছে দিনাজপুরের গোপন আস্তানায়। সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেটকারে করে রাজধানীতে আনছে সেসব অস্ত্র। এরপর বিক্রি করছে সন্ত্রাসীদের কাছে।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে দুটি বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকার র‌্যাব-১০। এখন অস্ত্রের ক্রেতাদের খুঁজছে র‌্যাব।

কেরাণীগঞ্জে র‌্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় মঙ্গলবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব-১০। এ সময় একটি প্রাইভেটকারকে থামতে বললে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটি আটক করে। পরে প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি। সেইসঙ্গে আটক করা হয় তিন জনকে। প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

 গ্রেফতার তিন জন হলেন– কুমিল্লার মেঘনা উপজেলার করিমাবাদ এলাকার মো. রবিউল ইসলাম (৪৫), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ী উপজেলার জশলং এলাকার মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং ঢাকার ওয়ারী এলাকার মো. নজরুল ইসলাম (৪৭)।

র‌্যাব জানায়, ওই তিন জনই পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। পরে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য।

র‌্যাব বলছে, এই সিন্ডিকেট দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র দেশে আনে। সিন্ডিকেটের ঢাকার সদস্যরা দিনাজপুর থেকে সেসব অস্ত্র এনে রাজধানীতে বিক্রি করে।

/এসএনকে/এমএএ/
সম্পর্কিত
রাজধানীতে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি, গ্রেফতার ৩
জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেলো অ্যান্টি টোব্যাকো ক্লাব
ঢাকার খাল রক্ষায় বিশেষ কমিটি
সর্বশেষ খবর
রাজধানীতে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি, গ্রেফতার ৩
রাজধানীতে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি, গ্রেফতার ৩
‘ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক অর্থনীতির জন্য সুখকর নয়’
‘ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক অর্থনীতির জন্য সুখকর নয়’
জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেলো অ্যান্টি টোব্যাকো ক্লাব
জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেলো অ্যান্টি টোব্যাকো ক্লাব
৬ ঘণ্টা পর থামলো সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু 
৬ ঘণ্টা পর থামলো সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু 
সর্বাধিক পঠিত
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন