শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ বাসার সামনে গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ জুন ২০২৬, ১৫:৩৯ আপডেট : ১২ জুন ২০২৬, ১৬:৫১

রাজধানীর হাতিরঝিল থানাধীন মোল্লা টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার (১২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাইল্যা পলাশ রামপুরা–হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। দীর্ঘদিন কারাভোগ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তিনি নিজ বাসা মোল্লা টাওয়ার এলাকাতেই অবস্থান করছিলেন।

ঘটনার সময় মোল্লা টাওয়ারের সামনে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন বলে জানা গেছে। তবে কারা এ হামলায় জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও জানা গেছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
এক জেলা থেকে লোক ভাড়া করে এনে আরেক জেলায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি নেতা
সর্বশেষ খবর
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল