এজলাসে অসুস্থ সাবিনা আক্তার তুহিন, খাবারের কষ্টের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুন ২০২৬, ২১:০৭আপডেট : ১৭ জুন ২০২৬, ২১:০৭

‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় এজলাস কক্ষে অসুস্থ হয়ে পড়েন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।

বুধবার (১৭ জুন) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য কারাগারে থাকা সাবিনা আক্তার তুহিনসহ মোট ৩৪ জন আসামিকে আদালতে হাজির করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে তাদের এজলাসে তোলা হয়। পরে নারী আসামিদের এজলাসের সামনে দাঁড় করিয়ে রাখা হয় এবং শুনানি শুরু হয়।

শুনানির একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবিনা আক্তার তুহিন। পরে তাকে একটি বেঞ্চে বসানো হয় এবং মাথায় পানি দেওয়া হয়। এ সময় তিনি পানি পান করেন এবং এক আইনজীবীর দেওয়া চকলেট খান।

এজলাসে বসেই তিনি তার আইনজীবীর কাছে খাবার ও শারীরিক কষ্টের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “আমারে যা করার করুক। আর যেন আমাদের না আনে। সেই ভোর বেলা নিয়ে আসা হয়েছে। খারাপ লাগছে। মনে হয় ডায়াবেটিস নেমে গেছে। প্রেশার বাড়লো না কমলো তা বুঝবো কেমনে। কোনও আইন নাই, রুলস নাই।”

তিনি আরও অভিযোগ করেন, “আমি ডায়াবেটিস ও হার্টের রোগী। ভোর বেলা নিয়ে আসে। কলা আর রুটি দেয়। কলা খেতে পারি না, নষ্ট। আমরা আর পারি না। সকাল থেকে বসায় রাখছে।”

পরে তার স্বজনরা তাকে পানি ও চকলেট দেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

তুহিনের আইনজীবী পলাশী মজুমদার বলেন, তার মক্কেল একাধিক রোগে আক্রান্ত। দীর্ঘ সময় ধরে তাকে আদালতে রাখা হয় এবং পর্যাপ্ত খাবার না দেওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অব্যাহত রাখেন। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, চলমান মামলাটিতে মোট ২৮৬ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ২৪৬ জন পলাতক রয়েছেন বলে জানা গেছে। মামলাটি ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংকে কেন্দ্র করে দায়ের করা হয়।

/এআই/এমএএল/
সম্পর্কিত
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ