জুরাইনে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ীকে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ১৩:৫১আপডেট : ১৯ জুন ২০২৬, ১৩:৫১

রাজধানীর জুরাইনে আবদুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে জুরাইনের নবারুণ গলিতে এ ঘটনা ঘটে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা এ তথ্য জানান।

আবদুল কুদ্দুসের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। তার দুই মেয়ে। তিনি সবজি বিক্রি করতেন।

তার মা রানু বেগম জানান, রাতে ‍জুরাইনের নবারুণ গলির একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন কুদ্দুস। এ সময় এলাকার কয়েকজন যুবক অতর্কিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীরা আগে কুদ্দুসের সঙ্গে চলাফেরা করতো। এক সপ্তাহ আগে তাদের সঙ্গে একটি বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। তবে তিনি তাদের নাম জানেন না।

এসআই সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধুদের মধ্যে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, গুরুতর অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
গভীর রাতে ঘর থেকে বের করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
সিলেটে তাবলিগের আমির খুন, আপিলে স্ত্রী খালাস
সর্বশেষ খবর
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
সুইস ব্যাংক নিয়ে কেন এত আলোচনা?
সুইস ব্যাংক নিয়ে কেন এত আলোচনা?
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
রাজধানীর ২ সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ থাকার খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ
রাজধানীর ২ সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ থাকার খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা