মোহাম্মদপুরে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং চালুর ঘোষণা ববি হাজ্জাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১১:৩১ আপডেট : ২০ জুন ২০২৬, ১১:৩১

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে মোহাম্মদপুর এলাকায় দ্রুতই কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত উন্মুক্ত টাউন হল আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় এলাকাবাসী নানা জনদুর্ভোগের কথা তুলে ধরেন।

এলাকার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নিরাপত্তায় টহল বাড়ানোর চেষ্টা চলছে। নিরাপত্তা আরও উন্নত হওয়া দরকার। আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করতে চাই। দ্রুতই এই কমিটি গঠন করা হবে। কোনও ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম এখানে চলবে না। এলাকার দায়িত্ব যারা নিতে পারে তারাই থাকবে। তবে আগের কোনও স্বৈরাচারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কেউ থাকবে না। আমরা এলাকার তরুণদের সহযোগিতা চাই। সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, যে সরকার এত বছর পর জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে, সেই সরকারের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সহ্য করা হবে না। আমাদের এক সহকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। এর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি এলাকায় অরাজকতা সৃষ্টি করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, কোনও ধরনের উসকানি বা সহিংসতা বরদাশত করা হবে না। দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে গেলে কাউকে ক্ষমা করা হবে না।

এসময় গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, গ্যাসের সমস্যা পুরো দেশেই রয়েছে। তবে আগামী এক থেকে দুই বছরের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। এর আগে যেখানে যতটুকু গ্যাস বরাদ্দ আছে, তা ঠিকভাবে পাচ্ছে কি না, তা তিতাস গ্যাসের সঙ্গে সমন্বয় করে দেখা হবে।

/এএজে/এম/
সম্পর্কিত
পুলিশকে না জানিয়ে এবার ববি হাজ্জাজের নামে ‘অভিযান’, মাথা ফাটলো যুবকের 
ইংরেজি শিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার সেতুবন্ধনে ইউল্যাব-টেসল-বিডির আন্তর্জাতিক সম্মেলন
শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়: ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক