বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ০১:৪৬ আপডেট : ২১ জুন ২০২৬, ০১:৪৬

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত রেজিনা আক্তারের (৩৮) মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালে মারা গেছেন। 

নিহতের ভাই জিহাদ ভুইয়া জানিয়েছেন, “শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মধ্য বাড্ডা এলাকায় বিকাশে টাকা তোলার উদ্দেশ্যে বের হন তিনি। পরে সংবাদ পাই তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।” 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী রোজিনা। বর্তমানে মেরুল বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন। 

 

নিহতের ভাই জিহাদ বলেন, তিনি কি বিকাশ থেকে টাকা তোলে, বাসায় ফিরার পথে ঘটনার শিকার হয়েছেন, না টাকা তুলতে যাওয়ার পথে ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে জানতে পারেননি। 

/আইএ/এসটি/ 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
ছাত্রদল নেতা নয়ন হোসেন গ্রেফতার
এক ইনজেকশনে শিশুর মৃত্যু: পরিবারকে ১০ লাখ টাকা দিলো হাসপাতাল কর্তৃপক্ষ
সর্বশেষ খবর
কচুপাতা চিংড়ি ভুনা, ভাতের সঙ্গে জমবে দারুণ
কচুপাতা চিংড়ি ভুনা, ভাতের সঙ্গে জমবে দারুণ
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০