নৌ পুলিশের অভিযানে ৭ দিনে নিষিদ্ধ জালসহ আটক ১৮৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জুন ২০২৬, ১৭:৫৮আপডেট : ২৫ জুন ২০২৬, ১৭:৫৮

গত সাত দিন দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ, মাছের পোনা, কাঁকড়া ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় আটক করা হয়েছে ১৮৮ জনকে।

বৃহস্পতিবার (২৫ জুন) নৌ পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত দিন নৌ পুলিশের বিভিন্ন অভিযানে ১৪ লাখ ৪২ হাজার ১৮০মিটার অবৈধ জাল, ২৬৪ কেজি মাছ, ২ লাখ ৭৪ হাজার পিস চিংড়ি রেণু, ৩০০ কেজি কাঁকড়া, ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। অভিযানকালে নদী থেকে ১০৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

অভিযানের সময় বৈধ কাগজপত্র না পাওয়ায় ২৮টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের ও একটি ড্রেজার জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত দিনের এই অভিযানে ১৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০৪টি মৎস্য আইন, ১৭টি বেপরোয়া গতি আইন, তিনটি বালুমহাল, তিনটি মাদক, তিনটি চাঁদাবাজি, দুইটি ডাকাতি, একটি চুরি এবং চারটি হত্যাসহ ১৪৩টি মামলা দায়ের করা হয়।

অভিযানে জব্দ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত ও অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
দেশে চাহিদার চেয়ে মাছ উৎপাদন বেশি: মন্ত্রী
সবজি ও মুরগির দামে স্বস্তি, মাছের বাজার স্থিতিশীল
বাজারে ডিম ছাড়া আর কিছুতে নেই ‘স্বস্তি’
সর্বশেষ খবর
ট্রাম্পের ইরান যুদ্ধের বলির পাঠা কি জেডি ভ্যান্স
ট্রাম্পের ইরান যুদ্ধের বলির পাঠা কি জেডি ভ্যান্স
মোবাইলে অব্যহৃত ডাটার মেয়াদ ও বিমানের টিকিটের দাম নিয়ে সংসদে ক্ষোভ
মোবাইলে অব্যহৃত ডাটার মেয়াদ ও বিমানের টিকিটের দাম নিয়ে সংসদে ক্ষোভ
১১ দলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
১১ দলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
সর্বাধিক পঠিত
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি