গোপন কায়দায় আনা ১৮ কেজিরও বেশি স্বর্ণ জব্দ শাহজালালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ১২:৪৭আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:৪৭

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮ কেজি ৭২ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ তল্লাশি চালান। এ সময় বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের চালানটি শনাক্ত করা হয়।

জব্দ হওয়া স্বর্ণের মধ্যে রয়েছে মোট ১৬০টি বার, যার সম্মিলিত ওজন ১৮ কেজি ৭২ গ্রাম।

এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
বিমানবন্দরের বাইরে আধুনিক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
শাহজালালে ইউএস বাংলার উড়োজাহাজের ইঞ্জিন বিকল, যাত্রীদের জরুরি উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার
সর্বশেষ খবর
এক ফোঁটা পানি, একটুখানি মর্যাদা: জলবায়ু-যুদ্ধের আসল ফ্রন্টলাইন 
এক ফোঁটা পানি, একটুখানি মর্যাদা: জলবায়ু-যুদ্ধের আসল ফ্রন্টলাইন 
খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্পঘনিষ্ঠ লুমারের
খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্পঘনিষ্ঠ লুমারের
স্প্যানিশ অভিনেত্রীর প্রেমে মজেছেন এমবাপ্পে!
স্প্যানিশ অভিনেত্রীর প্রেমে মজেছেন এমবাপ্পে!
দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আবেদন চেয়েছে সরকার 
দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আবেদন চেয়েছে সরকার 
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা