গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৬, ২২:৪৮আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২২:৪৮

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কবির আহমেদ নামে একজন আহত হন।

কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতের সভাপতি ও দলের রোকন। পেশায় তিনি মোবাইল পার্টস ব্যবসায়ী।

গুরুতর অবস্থায় কবির আহমেদকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

কবির আহমেদকে হাসপাতালে নেওয়া আক্তার হোসেন বলেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুর্বৃত্তরা কবির আহমেদের কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

তিনি বলেন, কবির আহমেদ মুন্সিগঞ্জের সদরের বাংলাবাজার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি ও জামায়াতের রোকন। পেশায় তিনি মোবাইল পার্টস ব্যবসায়ী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক জামায়াত নেতাকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ছুরিকাঘাতের কোনও তথ্য নেই। ঘটনাস্থলের পাশে একটি মার্কেটের ভেতরে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। পরে পুলিশি মধ্যস্থায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলবাজি অব্যহত রেখেছে। কয়েকদিন আগে বিএনপির কয়েকজন নেতা তালা ঝুলিয়ে মার্কেটের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। তখন ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের নেতারা তাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আজ দক্ষিণ জামায়াত গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে বিএনপির সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

তবে এই বিষয়ে বিএনপির স্থানীয় কোনও নেতার বক্তব্য পাওয়া যায়নি।

/এএইচএস/এসএনকে/আরকে/
সম্পর্কিত
সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
জামায়াতের এক এমপি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
ভালোবাসার মানুষটির ওপরই কেন সবচেয়ে বেশি রাগ হয়?
ভালোবাসার মানুষটির ওপরই কেন সবচেয়ে বেশি রাগ হয়?
টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট, ২০২৬)
মধ্যবর্তী নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি ট্রাম্পের
মধ্যবর্তী নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’