বিএনপি নেতা হত্যা: আরও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৬, ১৭:৪২আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৭:৪২

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে ঢাকার আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার বাদশাহকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনার মামলায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই আসামির নাম পারভেজ।

সোমবার (৬ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।

রবিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে পারভেজকে গ্রেফতার করে র‌্যাব।

এর আগে শনিবার নিরব, রিপন, সুমন মিয়া, মজনু মিয়া, শহীদ নামে পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছে। মিজান নামে এক আসামিও কারাগারে রয়েছে।

এর আগে শুক্রবার আবুল বাশার খুনের সঙ্গে জড়িত এমন সন্দেহে গ্রেফতার সোয়েব হোসেন সোয়াইব ও মো. কবির নামে দুই জনকে কারাগারে পাঠানো হয়।

বুধবার রাতে আদাবরে ফুটবল বিশ্বকাপে পছন্দের দলের জয় উদযাপন ঘিরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বাদশা ও সভাপতি সাদ্দাম হোসেনকে কুপিয়ে জখম করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশাহ।

ঘটনার তিন দিন পর শনিবার তার স্ত্রী স্মৃতি আক্তার আদাবর থানায় মামলা দায়ের করেন। আসামি হিসেবে মজনু ও তার তিন ছেলে এবং শহীদের নাম দেওয়া হয়। এছাড়া অচেনা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৯ জুন রাত দেড়টার দিকে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল জয়লাভ করে। ব্রাজিলের জয়ের পর নিরব উচ্চস্বরে বাঁশি বাজাতে থাকে। সেখানে হৃদরোগে আক্রান্ত হাবিবুর রহমান নামে এক ব্যক্তিও বাঁশি বাজায়। নিরব ক্ষিপ্ত হয়ে তাকে মারতে যায়। স্থানীয় লোকজন নিরবকে নিবৃত করে। হাবিবুরের ভাগ্নে সাদ্দাম হোসেন বিষয়টি মীমাংসার জন্য মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিংয়ে তার অফিসে ডাকে আসামিদের। ৩০ জুন দুপুর ১২টার দিকে তিন আসামি সাদ্দামের টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য পথরোধ করে। সাদ্দাম হাবিবুরের ভাগ্নে পরিচয় দিলে আসামিরা আরও ক্ষিপ্ত হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কপালে আঘাত করে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। আসামিদের নিয়ে নবোদয় হাউজিংয়ের কাঁচাবাজার এলাকায় একটি দোকানে বসে বিচারের কথা হয়।

১ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আসামিরাসহ স্থানীয় লোকজন দোকানে উপস্থিত হন। স্থানীয় লোকজনের সালিস বিষয়ে আসামিদের চাপা ক্ষোভ সৃষ্টি হয়। সেখান থেকে তারা কৌশলে বের হয়ে নবোদয় চার রাস্তার মোড়ে ওঁত পেতে থাকে। সালিসে সাদ্দাম ও আবুল বাসার বাদশা উপস্থিত ছিল। স্থানীয় লোকজন সবাইকে দোকান থেকে চলে যেতে বলেন অন্যান্যদের সঙ্গে সাদ্দাম ও বাদশাহও বের হয়। রাত সাড়ে ৮টার দিকে চার রাস্তার মোড়ে আসামিরা সাদ্দাম ও বাদশাহ ওপর হামলা করে। সুইচ গিয়ার ও চাপাতি দিয়ে বাদশাহ ও সাদ্দামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/এআই /আরকে/
সম্পর্কিত
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
ওয়ার্কশপে হাত হারানোর ৬ বছর পর ক্ষতিপূরণের ৩০ লাখ টাকা বুঝে পেলো নাহিদ
আত্মহত্যার প্ররোচনা: আলভীর জামিন আবেদন নাকচ 
সর্বশেষ খবর
চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ
আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ
আত্মহত্যার চেষ্টা বাংলাদেশের নারী ক্রিকেটারের  
আত্মহত্যার চেষ্টা বাংলাদেশের নারী ক্রিকেটারের  
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা