রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা দনিয়া এলাকায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।









