ক্লু-লেস হত্যা মামলা: হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি-চোরাই মালসহ গ্রেফতার ১ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুলাই ২০২৬, ১২:০৭ আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:০৭

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও চোরাই মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম ফারুক (২৭)। 

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই যাত্রাবাড়ী থানাধীন দনিয়া রসুলপুর নগর ভবন সংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাহিদা আক্তার নামে এক নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। একই সঙ্গে বাসায় থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে যাত্রাবাড়ী থানা পুলিশ। ঘটনাস্থলের বিভিন্ন আলামত বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত নির্মাণ শ্রমিক ফারুককে শনাক্ত করা হয়। পরবর্তীকালে বুধবার (১৫ জুলাই) বিকেল আনুমানিক ৩ টার দিকে  যাত্রাবাড়ী থানাধীন মীরহাজিরবাগ এলাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এক হাতলবিশিষ্ট কাঁচি উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় এক জোড়া ইমিটেশনের হাতের বালা, তিনটি গলার হার, এক জোড়া পায়ের নূপুর এবং কিছু বিদেশি টাকা ও ধাতব মুদ্রা। 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত ফারুক নিহতের পরিবারের পাশের ফ্ল্যাটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। কাজের সূত্রে সে বাসার ভেতরের পরিবেশ ও পরিবারের সদস্যদের চলাফেরা সম্পর্কে অবগত ছিলো। ঘটনার দিন সুযোগ বুঝে বাসায় প্রবেশ করে গ্রেফতারকৃত শাহিদা আক্তারকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে আলমারিতে থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ঘরে আগুনের ঘটনার মধ্যে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
সর্বশেষ খবর
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
‘অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে’, অভিযোগ বিজিএমইএর
‘অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে’, অভিযোগ বিজিএমইএর
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি জবরদখলের চেষ্টার প্রতিবাদ ৩৪ নাগরিকের
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি জবরদখলের চেষ্টার প্রতিবাদ ৩৪ নাগরিকের
রোগে নয়, হাসপাতালের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
রোগে নয়, হাসপাতালের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা