কলাবাগানে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৬, ১৬:২০আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৬:২০

রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড ‘স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেল’ থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার বলেন, শুক্রবার (৩১ জুলাই) সকালে খবর পেয়ে কলাবাগান থানার কিসেন্ট রোডে পাঁচতলা ভবনের নিচতলার রুমের দরজা ভেঙে হোস্টেল মালিকের সহযোগিতায় সিলিং ফ্যানে সবুজ রঙের ওড়না দ্বারা ঝুলন্ত ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, ওই রুমটিতে তিন জন ছাত্রী থাকতো। দুই জন ছুটিতে গেছে। সে একাই ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তাদের সঙ্গে কথা বলার পর হয়তো জানা যেতে পারে।

পিংকি বিশ্বাস বরিশাল উজিরপুর জামবাড়ী গ্রামের প্রফুল্লা বিশ্বাসের মেয়ে। বর্তমানে কলাবগানের ক্রিসেন্ট রোড স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেল থাকতেন।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
চোখের সামনে স্বামী আর ব্যাটা চইলা গেলো, কীভাবে বাঁচবো খোদা?
সৎমায়ের পর এবার নিজের মাকেও কুপিয়ে হত্যা ছেলের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ
সর্বশেষ খবর
যে কাপড়ের মডেল বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য
যে কাপড়ের মডেল বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য
ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে, থাকছেন না মাচাদো
ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে, থাকছেন না মাচাদো
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
জুলাই আন্দোলনের দুই বছর: সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? 
জুলাই আন্দোলনের দুই বছর: সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? 
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে