প্যান্টের নিচে কোটি টাকার স্বর্ণ, চট্টগ্রামে ভারতীয় নাগরিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ আগস্ট ২০২৬, ১৫:৪৫আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৫:৪৫

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের চেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক ভারতীয় নাগরিকের প্যান্টের নিচে অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইআইডি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি চালানো হয়। সকাল ৬টা ৫৮ মিনিটে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর গোয়েন্দা কর্মকর্তারা তাকে আটক করে তল্লাশি চালান।

তল্লাশিতে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্যাকেটসহ উদ্ধার হওয়া বস্তুর মোট ওজন প্রায় ৪৫৫ গ্রাম। বর্তমানে স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে স্বর্ণের প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হচ্ছে। প্রাথমিক হিসাবে এর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য পণ্যের চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

/জিএম/এম/
সম্পর্কিত
শাহজালালে ৫২ কেজি স্বর্ণ উদ্ধারে পৃথক ৩ মামলার কিনারা পাচ্ছে না পুলিশ
‘আমি ভারতের নাগরিক, স্বামী-সন্তানের কাছে ফিরিয়ে দিন, তারা আমার জন্য কাঁদছে’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
সর্বশেষ খবর
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ