মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ২৩:২৬আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২৩:২৬

রাজধানীর মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের মাদ্রাসা জামিয়া রহমানিয়ার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

সোমবার (৩ আগস্ট) রাত ৭টা ৫৭ মিনিটের দিকে চান মিয়া হাউজিং‌য়ের বি ব্ল‌কের ৪ নম্বর রো‌ডে এই ঘটনা ঘটে।  

ডিএম‌পির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন এই তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।  

পুলিশ জানায়, চান মিয়া হাউজিং এলাকার সাত মসজিদ সড়কসংলগ্ন রহমানিয়া মাদ্রাসার উত্তর পাশের ৪ নম্বর সড়কে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। 

এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বলেন, “রহমানিয়া মাদ্রাসা ও দলটির আমির মামুনুল হকের কার্যালয়ের অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।” তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।  

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। 

মোহাম্মদপুর থানার ও‌সি মেজবাহ উদ্দিন জানান, এক‌টি কক‌টেল বি‌স্ফোরণ ঘ‌টিয়ে‌ছে দুর্বৃত্তরা। ত‌বে এতে কো‌নও হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। দুর্বৃত্ত‌দের ধর‌তে অ‌ভিযান চল‌ছে বলেও তিনি জানান।  

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
যাত্রাবাড়ীর গণশুনানিতে স্বজনহারাদের কান্না, উঠলো বিচার ও স্মৃতিস্তম্ভের দাবি
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
সর্বশেষ খবর
বেনজীর জামিনে মুক্ত, ফেরানো কতটা সম্ভব
বেনজীর জামিনে মুক্ত, ফেরানো কতটা সম্ভব
ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান
ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান
‘ছয় ঘণ্টা অপেক্ষার পর ৮০ টাকার সিএনজি’
‘ছয় ঘণ্টা অপেক্ষার পর ৮০ টাকার সিএনজি’
নতুন দেশ গড়তে গিয়ে ব্যর্থ টেক উদ্যোক্তা
নতুন দেশ গড়তে গিয়ে ব্যর্থ টেক উদ্যোক্তা
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে