রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৭১ জন, গোয়েন্দা বিভাগে ৬ জন এবং সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শাটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা ও ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।









