এসপিকে নিয়ে যা লিখলেন পুলিশের অভিযান থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ আগস্ট ২০২৬, ০৯:১৩আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:১৬

পুলিশের অভিযানের মুখে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে। নিজের ফেসবুক আইডি থেকে এসপিকে উদ্দেশ করে রায়হান লিখেছেন, ‘দোজখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’

রবিবার (২ জুলাই) তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন।

সম্প্রতি নোয়াখালীতে এক অভিযানে রায়হানকে প্রায় ধরে ফেলেছিল পুলিশ। তবে শেষ মুহূর্তে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। পরদিন এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম মন্তব্য করেছিলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।’ ধারণা করা হচ্ছে, পুলিশ সুপারের সেই মন্তব্যের জের ধরেই ফেসবুকে এই পোস্ট দিয়েছেন রায়হান।

একই পোস্টে রায়হান নোয়াখালীর স্থানীয় কিছু বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছে, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’

শীর্ষ এ সন্ত্রাসী আরও উল্লেখ করেছেন, বিপদে সব ধরনের মানুষই সাহায্য আশা করে, যা সে নোয়াখালী থেকে পেয়েছে। সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘বিপদ আসবেই, তাই বলে হতাশ হওয়ার সুযোগ নেই।’

এদিকে সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম নিজেই সন্ত্রাসী রায়হানের এই ফেসবুক পোস্টের বিষয়টি সামনে আনেন।

সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, ‘আমরা তাকে ধরতে ওই এলাকায় প্রায় ৫ ঘণ্টা চিরুনি অভিযান চালিয়েছিলাম। হতে পারে কেউ তাকে পালিয়ে যেতে কিংবা লুকাতে সাহায্য করেছিল। কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া সেটা তো আমরা বলতে পারবো না।’

রায়হানের পোস্টে নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গে এসপি বলেন, ‘পুরো নোয়াখালীবাসী তো আর তাকে সাহায্য করেনি। হতে পারে কয়েকজন জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়েছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
দুর্ধর্ষ টেম্পু ইসমাইলকে গ্রেফতার দেখানোর নির্দেশ আদালতের
এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি 
সর্বশেষ খবর
লিংকডইন প্রোফাইলই কি চাকরির নতুন সুযোগ তৈরি করে
লিংকডইন প্রোফাইলই কি চাকরির নতুন সুযোগ তৈরি করে
জীবনসঙ্গীর প্রতিশ্রুতি দিয়েছিল চ্যাটজিপিটি, শেষ পর্যন্ত কী মিললো?
জীবনসঙ্গীর প্রতিশ্রুতি দিয়েছিল চ্যাটজিপিটি, শেষ পর্যন্ত কী মিললো?
দরপতন পেরিয়ে আবার বাড়লো তেলের দাম
দরপতন পেরিয়ে আবার বাড়লো তেলের দাম
মুখে দিলেই গলে যাবে, কেন এত জনপ্রিয় এই লেবুর স্বাদের পুডিং?
মুখে দিলেই গলে যাবে, কেন এত জনপ্রিয় এই লেবুর স্বাদের পুডিং?
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা