ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মুত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তার বন্দী নম্বর (হাজতি নং ১১৭৫১/২৬)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারাবন্দি উজ্জলকে (৩২) ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জের বাগর কাপুরিয়া গ্রামের শামসুল হকের ছেলে উজ্জ্বল। কি মামলায় বন্দী ছিলেন, সে ব্যাপারে তৎক্ষানিক কিছু জানা যায়নি।

৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি







