ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি, পালিয়ে ঢাকার পথে কন্যাশিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ আগস্ট ২০২৬, ০০:২৩আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০০:২৩

পরিবারের সিদ্ধান্তে ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল ১৩ বছর বয়সী এক শিশুকন্যাকে। এতে অভিমান করে কাউকে কিছু না জানিয়েই চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা দেয় সে।পরে বিষয়টি জানতে পেরে মাদ্রাসার শিক্ষক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ৯৯৯-এর সমন্বয়ে নৌ পুলিশের তৎপরতায় সদরঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক কবিরুল হক ৯৯৯-এ ফোন করে জানান, এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল। অভিমান করে সে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে চলে যায়। পরে জানা যায়, শিশুটি চাঁদপুর থেকে সদরঘাটগামী ‘ইমাম হাসান’ লঞ্চে উঠেছে।

খবর পেয়ে ৯৯৯ থেকে দ্রুত চাঁদপুর সদর নৌ পুলিশ ও ঢাকা সদরঘাট নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।

আনোয়ার সাত্তার বলেন, লঞ্চটি সদরঘাটে পৌঁছানোর পর ঢাকা সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।

/এসএনকে/এম/
সম্পর্কিত
এক মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারীর কাছে দেড় কোটি টাকা ফেরত চেয়েছে সরকার
ছাত্রদল-শিবির সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত 
আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১০ 
সর্বশেষ খবর
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা