কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ আগস্ট ২০২৬, ০১:১৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:১৮

জাহাঙ্গীর গেটের সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে চালক সোলিম শেখ (৩৫)  নিহত হয়েছেন।  কাভার্ড ভ্যানের  চালককে আটক করা হয়েছে। শনিবার (০৮ আগস্ট)  রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।  

তেজগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালী থেকে আসা জাহাঙ্গীর গেইট ইউটার্নে সামনে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। 

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি স্থানীয়রা আটক করে। পরে পুলিশ গিয়ে গাড়ির চালককে আটক করেন।  কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।  

মৃতদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, নিহত সেলিম পেশায় প্রাইভেটকারচালক। ফরিদপুর বোয়ালমারী উপজেলার ফুল মিয়ার ছেলে। বর্তমানে আদাবরে থাকতেন। 

/আইএ/এআইবি/এসটি/  
সম্পর্কিত
গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
এত অভিযান-গ্রেফতারের পরও কেন ‘অনিরাপদ’ ঢাকা?
বাড়ছে সরবরাহ, স্বস্তি ফিরছে সিএনজি স্টেশনে
সর্বশেষ খবর
কষ্ট করে জমালেন ২ লাখ টাকা, খেয়ে ফেলেছে উইপোকা, কৃষক দম্পতির কান্না
কষ্ট করে জমালেন ২ লাখ টাকা, খেয়ে ফেলেছে উইপোকা, কৃষক দম্পতির কান্না
ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা গ্রেফতার, পরে দল থেকে অব্যাহতি
ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা গ্রেফতার, পরে দল থেকে অব্যাহতি
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক