রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৩ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৩

রাজধানীর বিমানবন্দর এলাকায় পাজারো জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার। তারা পেশায় নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে বিমানবন্দর এলাকার স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই ব্যক্তি। স্কলাস্টিকা স্কুলের সামনে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পাজেরো জিপ। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এসআই জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক জিপটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত দুজনই নির্মাণশ্রমিক। তাদের মধ্যে মোবারক গাজীপুর সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। ফরিদুল গাইবান্ধা সদরের মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে।

/এসএনকে/আইএএ/
সম্পর্কিত
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
সর্বশেষ খবর
এমপির বাড়িতে বিদ্যুৎ থেকে আগুনের কোনও আলামত পায়নি পল্লী বিদ্যুৎ 
এমপির বাড়িতে বিদ্যুৎ থেকে আগুনের কোনও আলামত পায়নি পল্লী বিদ্যুৎ 
এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব
এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
শুল্ক হ্রাস, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে চীন-যুক্তরাষ্ট্র
শুল্ক হ্রাস, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে চীন-যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা