শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৬, ১৭:৪২আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৭:৪২

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথবাক‍্য পাঠ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৬ আগস্ট সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চার নতুন সদস্য নিয়োগ দেয়। নবনিযুক্ত সদস্যরা হলেন, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।

নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া; যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় বিচারকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
বিচার বিভাগের গুণমান অন্যতম প্রধান অর্থনৈতিক সূচক: সাবেক প্রধান বিচারপতি
প্রধান বিচারপতির উদ্বেগ 
সর্বশেষ খবর
ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি
ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি
শেখ হাসিনা দেশে এলে পূর্ণ নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনা দেশে এলে পূর্ণ নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছয় মাসে ২২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো কানাডা
ছয় মাসে ২২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো কানাডা
খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ডেকে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণ’, গ্রেফতার ২
খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ডেকে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণ’, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো