ডাকাতির আগের দিন ‘রেকি’, পরদিন অস্ত্রসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ আগস্ট ২০২৬, ১৭:৪৪ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৭:৪৪

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।

ডিএমপি মিডিয়া বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ দল ওই বাসা থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করেছিল। পরিকল্পনার অংশ হিসেবে ডাকাতির আগের দিন দলটির কয়েকজন সদস্য ওই এলাকার আশপাশে গিয়ে রেকি করে।

বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর দলটির সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছয় সদস্যের ওই দলের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ককটেল ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। দলের বাকি দুই সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।

প্রাথমিক অনুসন্ধানে ডিবি জানতে পেরেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/আইএ/এম/
সম্পর্কিত
ব্লগার নিলয় হত্যা মামলায় চিকিৎসক সোহেল মাহমুদের সাক্ষ্য
রাজধানীতে ধর্ষণের অভিযোগে ‘নাগ রাসেল’ গ্রেফতার
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
সর্বশেষ খবর
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার