এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ আগস্ট ২০২৬, ০০:৪২ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০০:৪৯

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার কাগজপত্র তৈরির অভিযোগ পাওয়া গেছে। নিজের ব্যক্তিগত নম্বরে ঋণ নেওয়ার অঙ্গীকারনামার কপি পাওয়ার পর গত শুক্রবার (৭ আগস্ট)  নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সংসদ সদস্য। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা আমার এনআইডি কার্ড ব্যবহার করে প্রতারণাপূর্বক ভুয়া ডকুমেন্ট তৈরি করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারি। স্বাক্ষর জাল করে তারা যেকোনো অপকর্ম করতে পারে।’

ঋণের জন্য ভুয়া সম্মতিপত্র

এ ছাড়া ভুয়া ঋণের চুক্তিপত্র ও অঙ্গীকারনামায় বলা হয়, খন্দকার আবু আশফাক ১০০ কোটি টাকা ঋণ নিতে ইচ্ছুক। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দিয়ে টাকা পরিশোধ করা হবে।

এ বিষয়ে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, একটা চক্র আমার অনুমতি ছাড়া একটা ঋণ প্রস্তাবনা তৈরি করে। আমি এ বিষয়ে কিছুই জানি না। সেই কাগজটা হাতে পাওয়ার পর আমার কাছে সই দেখে মনে হয়েছে এটা নির্বাচনের সময় হলফনামায় ব্যবহার করা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে, তারা তদন্ত করে দেখবেন বলে আশা রাখি। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ বাংলা ট্রিবিউনকে জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ ঘটনায় কারা জড়িত ও কী উদ্দেশ্যে সংসদ সদস্যের স্বাক্ষর জাল করা হয়েছে, তা জানা যাবে।

/এসও/আইএএম/
সম্পর্কিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, থানায় জিডি 
দূরবীন ব্যান্ডের গিটারিস্ট শাওন বণিককে হুমকি, থানায় জিডি
সর্বশেষ খবর
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা