মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ বিচারক

বরিশাল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১৬:৩০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৩০

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সিনিয়র জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি উজিরপুর ও মেহেন্দীগঞ্জের সিভিল জজ আদালতের বিচারকের দায়িত্বে রয়েছেন।

এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকালে জেলা জজ আদালতের নাজির মাইনুল হাসান বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডিটি করেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বিচারকের আদালতের কর্মরতদের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সকাল ১০টায় আদালতে আসেন বিচারক ফারহান নাদিম। বিচার কার্য সম্পন্ন করে আদালত প্রাঙ্গণ থেকে বের হন। যথারীতি তার বাসায় যাওয়ার কথা। কিন্তু রাত ১০টায় তার স্ত্রী আদালতে তার সহকর্মী বিচারকদের কাছে ফারহানের অবস্থান জানতে চান। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে বিষয়টি সবাইকে জানান। এ ঘটনায় বুধবার বিকালে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জেলা জজ আদালতের নাজির মাইনুল হাসান।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল সিকদার বলেন, গতকাল মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ করে মাগরিবের নামাজ আদায় করেন স্যার (বিচারক শেখ ফারহান নাদিম)। এরপর নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়ায় বাসায় ফেরেন তিনি। কিন্তু ওই দিন তিনি আর বাসায় ফেরেননি। রাত ১০টায় স্যারের স্ত্রী মোবাইল করে তার সহকর্মী বিচারকদের বিষয়টি জানান। এরপর তার সন্ধানে নামেন বিচারক থেকে শুরু করে আদালত সংশ্লিষ্টরা। এমনকি বিষয়টি পুলিশকেও জানানো হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আদালতের কার্যক্রম শেষ করে মঙ্গলবার বিকালে রিকশাযোগে বের হন বিচারক শেখ ফারহান নাদিম। তিনি নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন। রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় দেখা যায় তাকে। এরপর তার আর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি জানান, গতকাল রাত থেকেই বিচারকের অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে। এমনকি নগরীর বিভিন্ন আবাসিক হোটেল এবং হাসপাতালেও তার সন্ধান চালানো হয়।  

ওসি বলেন, গতকাল বিকাল ৫টায় বিচারকের ব্যবহৃত মোবাইল বন্ধ হয়ে যায়। এ কারনে মোবাইল নম্বর ব্যবহার করে কোনও তথ্য উপাত্ত সংগ্রহ করা যাচ্ছে না। তারপরও তার সন্ধানে আমাদের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০
নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক, আদালতে চালান
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: জামিন পেলেন মার্জিয়া, নামঞ্জুর আয়াশের
সর্বশেষ খবর
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, সম্মাননা পেলেন ড. সবুর খান
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, সম্মাননা পেলেন ড. সবুর খান
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার
প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার
প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক