স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা মামলায় খাজা হাবিব কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ আগস্ট ২০২৬, ১৭:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৮:১৭

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) খুনের মামলায় খাজা হাবিবুল্লাল হাবিবকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

গত ৭ আগস্ট হাবিবুল্লাল হাবিবকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে রমনা মডেল থানায় নেওয়ায় হয়। ওইদিন দুপুর দেড়টার দিকে থানায় অসুস্থ  হয়ে পড়েন তিনি। তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি আদালতকে অবহিত করা হয়।

সুস্থ হওয়ার পর আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকার। হাবিবুল্লাল হাবিবের পক্ষে তার আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ৮ জুন রাত ৮টার দিকে সালিশের কথা বলে মৌচাকের আনারকলি মার্কেট সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে বিল্লালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী আম্বিয়া খাতুন পরদিন রমনা থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বিল্লাল খাবার হোটেলের ব্যবসা করতেন। বিল্লালের ভাগ্নে মোবারক হোসেন আকাশ মৌচাকের আনারকলি মার্কেটে ব্যবসা করেন। আসামি দিদারুল ইসলাম বাবু আনারকলি মার্কেটের ফুটপাত ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল ও ময়লা পরিষ্কারের বিলের নাম করে চাঁদা তুলতো। এ নিয়ে দিদারুলের সঙ্গে বিল্লালের ভাগ্নে আকাশের বিরোধ চলছিল।

৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকাশের বিষয়ে দিদারুল কথা বলবে জানিয়ে বিল্লালকে আনারকলি মার্কেটের পেছনে ডেকে নেয়। দিদারুলসহ অন্য আসামিরা রাত পৌনে ৮টার দিকে বিল্লালের ওপর হামলা চালায় ও মারধর করে। এক পর্যায়ে দিদারুলের নির্দেশে রিয়াজুল ছুরি দিয়ে বিল্লালের বুকে আঘাত করে। আকাশকেও মারধর করে আহত করা হয়। আকাশের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

এরপর বিল্লালকে প্রথমে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে মারা যান বিল্লাল।

/এআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিচারের জন্য প্রস্তুত জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা
নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
সর্বশেষ খবর
বাংলাদেশের শেষ বাড়ি, যেখানে শুরু হয় প্রকৃতির অপার সৌন্দর্য
বাংলাদেশের শেষ বাড়ি, যেখানে শুরু হয় প্রকৃতির অপার সৌন্দর্য
বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের আহ্বান যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের আহ্বান যুক্তরাষ্ট্রের
চা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশ
চা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশ
মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ
মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক