রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে ডিএমপির রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করে।
ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, গ্রেরফতারকৃতদের কাছ থেকে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ, ১১৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাউল, ২টি চাকু, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার, ১টি, প্রাইভেট কারের রিমোর্ট চাবি ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা 







