তিন দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯ নম্বরে কল করে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ১৮:২৫আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৮:২৫

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে। পরবর্তীকালে ৯৯৯ ফোন করার পর তাদের উদ্ধার করা হয়।  

৯৯৯ নম্বরের জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেন।  

জানা যায়, রবিবার পায়রা বন্দরের সন্নিকটে বঙ্গোপসাগর থেকে লোকমান নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা ১৬ জন বাগেরহাটের স্মরণখোলার রায়ন্দা থেকে মাছ ধরতে রওনা দিয়েছিলেন গত ১৯ আগস্ট। দুই দিন মাছ ধরার পর ২১ আগষ্ট তারিখে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগর নিকটবর্তী পশুর নদীতে দিশাহীন ভাসছিলেন। মোবাইল ফোন নেটওয়ার্কের বাইরে থাকায় তারা সাহায্য চাইতে পারেননি। ভাসতে ভাসতে ২৩ আগষ্ট রাতে মোবাইল নেটের আওতায় আসলে কলার ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের জন্য অনুরোধ জানান।   

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বাগেরহাট নৌ-পুলিশ, মোংলা কোস্টগার্ড ও নৌ-বাহিনীর কন্ট্রোল রুমকে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল ফজলে রাব্বি মিয়া এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট কোস্টগার্ড ও নৌবাহিনীর সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই  মো. রবিউল ইসলাম। 

৯৯৯ নম্বর থেকে সংবাদপ্রাপ্ত হয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ উদ্ধারে তৎপর হয় কিন্তু নেটওয়ার্কের কারণে কলারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় তাদের সঠিক অবস্থান চিহ্নিত করতে কিছুটা বিলম্ব হয়। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর নৌবাহিনী বঙ্গোপসাগর নিকটবর্তী পশুর নদী থেকে  ১৬ জন জেলে এবং বিকল নৌযানটি উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
পুলিশ বলছে ৯৯৯ নম্বরে আসা ৫৬ শতাংশ কলই অপ্রয়োজনীয়  
সর্বশেষ খবর
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে’ 
‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে’ 
সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
সীমান্ত ইস্যুতে আলোচনায় বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
সীমান্ত ইস্যুতে আলোচনায় বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি