স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ২২:১৩আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২২:১৩

দাম্পত্য কোলহের জের ধরে স্ত্রীর আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে বাবার ইমো নম্বরে পাঠানোর দায়ে করা মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ঘটনাটি ভোলার দুলারহাট থানায় হলেও ঢাকার কামরাঙ্গীচর থেকে সোমবার (২৪ আগস্ট) বিকালে স্বামী হাসনাইন আহম্মদ ওরফে ভুট্টোকে (২৮) গ্রেফতার করা হয়। 

র‌্যাব-১০-এর মিডিয়া অফিসার তপন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।  

র‌্যাব সূত্র জানায়, আসামি হাসনাইন আহম্মদ ওরফে ভুট্টোর (২৮) সঙ্গে ভিকটিমের সঙ্গে গত ২০২১ সালে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। পরবর্তীকালে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে বিরোধ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গত চলতি বছরের ১৫ জুলাই আসামি ভিকটিমের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে প্রতারণামূলকভাবে তার ঘুমন্ত ও জাগ্রত অবস্থার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও তার অজ্ঞাতে ধারণ করে রাখে। পরবর্তী সময়ে দাম্পত্য কলহের জেরে বাদিনীকে তার বাবার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। গত ৮ আগষ্ট  আনুমানিক রাতে আসামি তার ইমো আইডি ব্যবহার করে ভিকটিমের কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও তার বাবার মোবাইলের ইমো নম্বরে পাঠায়। 

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ভোলা জেলার দুলারহাট থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায়  কামরাঙ্গীরচর থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি হাসনাইন আহম্মদ ওরফে ভুট্টোকে (২৮) গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
স্বামীর অস্ত্র মামলার নথি চুরি: অর্পার স্বীকারোক্তি, হাবীবের ৫ দিনের রিমান্ড 
চেক ডিজঅনার মামলায় প্রক্সিকাণ্ড: আত্মসমর্পণ করে আইনজীবীর জামিন
প্রধানমন্ত্রীর স্ত্রী-এপিএস’র নামে আইডি খুলে প্রতারণা: আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করার আহ্বান শামা ওবায়েদের
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করার আহ্বান শামা ওবায়েদের
দুই বছর বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নৌকাবাইচ, তবে ‘তরুণদের নাচানাচিতে’ নিষেধাজ্ঞা
দুই বছর বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নৌকাবাইচ, তবে ‘তরুণদের নাচানাচিতে’ নিষেধাজ্ঞা
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত 
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত 
ওসমান হাদি হত্যা মামলা: অস্ত্র বিক্রেতা মাজেদুলকে জামিন দেননি হাইকোর্ট
ওসমান হাদি হত্যা মামলা: অস্ত্র বিক্রেতা মাজেদুলকে জামিন দেননি হাইকোর্ট
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা