কক্সবাজারের ডিসিসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৮:৩৭আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৮:৩৭

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করায় কক্সবাজারের জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চার জনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ই-মেইল ও ডাকযোগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ নোটিশটি পাঠান।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় বালুর ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সৈকতের বৈশিষ্ট্য নষ্ট করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে। পরে আদালত শুনানি শেষে ২০১১ সালে রায় দেন।

রায়ে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং বালুর মধ্যে স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, ওই আদেশ অমান্য করে সমুদ্রসৈকতের বালুর মধ্যে স্থাপনা নির্মাণ করায় আদালতের নির্দেশে দুই দফায় সেগুলো অপসারণ করা হয়।

আদালতের নির্দেশনা থাকার পরও কক্সবাজার পৌরসভা একটি প্রকল্প তৈরি করে জাইকার অর্থায়নে পুনরায় নির্মাণকাজ শুরু করেছে– এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বৃহস্পতিবার কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকোকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এবং এর আগে দুই দফা আদালতের নির্দেশে বালুর মধ্যে নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হলেও কক্সবাজার পৌরসভার উদ্যোগে আদালতের নির্দেশ অমান্য করে বালুর মধ্যে নির্মাণকাজ শুরু হয়েছে, যা আদালত অবমাননার শামিল।

তাই নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। না হলে এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়।

/বিআই/আরকে/
সম্পর্কিত
তিন জেলায় নতুন ডিসি
৩ ডিসি এবং ১ বিভাগীয় কমিশনার প্রত্যাহার
দাগনভূঞা থানার ওসিকে অযোগ্য ঘোষণা ও প্রত্যাহারের কারণ কী?
সর্বশেষ খবর
৯৭ বছরে থামলো শিল্পের অনন্ত যাত্রা, চলে গেলেন পোলকা ডটের রানি কুসামা
৯৭ বছরে থামলো শিল্পের অনন্ত যাত্রা, চলে গেলেন পোলকা ডটের রানি কুসামা
নজরুল প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে, ক্ষমতার বিপক্ষের কণ্ঠস্বর
নজরুল প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে, ক্ষমতার বিপক্ষের কণ্ঠস্বর
সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ
সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ
উপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে ফের বড় প্লাবনের হুঁশিয়ারি চীনের
উপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে ফের বড় প্লাবনের হুঁশিয়ারি চীনের
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন