শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ আগস্ট ২০২৬, ২২:৪৪ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২২:৪৪

শাড়িকাণ্ড নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং হুমকির মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মামলার তদন্ত সংস্থা পিবিআই। তদন্ত শেষে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

তবে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করার কথা জানিয়েছেন মামলার বাদী। তার বিরুদ্ধে মামলা করেছিলেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

শনিবার বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী ৩ সেপ্টেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার দিন ধার্য রয়েছে। আমরা ওই দিন প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করবো। অন্য কোনও সংস্থাকে দিয়ে মামলাটি পুনরায় তদন্তের আবেদন করবো। আশা করছি, আদালত আমাদের আবেদন মঞ্জুর করবেন।’’

তদন্ত কর্মকর্তা বায়াসড হয়ে আসামিকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে বলে জানান এ আইনজীবী। কারণ হিসেবে বলেন, ‘তানজির তিশার হুমকির অডিও রেকর্ডিং তদন্ত কর্মকর্তাকে শোনানো হয়েছে।’

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন। আদালত অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।

এদিকে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই মামলায় তিশাকে জামিন দিয়েছেন।  

মামলার নথিপত্র অনুযায়ী, তানজিন তিশা তার ফেসবুকে প্রমোশন করা এবং দাম পরিশোধের শর্তে ‘আপনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন। কিন্তু পরে তিনি প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানজিন তিশা এই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি ছিল, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

/এআই/এনআই/
সম্পর্কিত
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
হাত-পা বেঁধে কিশোর হত্যা, ৫ বছর পর রহস্য উদ্ঘাটনে পিবিআই
সর্বশেষ খবর
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর