ডিএমপির ডিসি-এডিসির ৮ পদে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬, ২৩:১৭আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২৩:১৭

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া তিন ডিসি হলেন, ডিএমপির মো. শরফুদ্দীন, ট্রাফিক ওয়ারী বিভাগের আজাদ রহমান এবং সিটি-রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলম। মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পাঁচ এডিসিকেও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। তারা হলেন, গোয়েন্দা মিরপুর বিভাগের মো. সোনাহার আলী, কোয়ার্টার মাস্টার বিভাগের মো. সাজ্জাদ হোসেন, ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসান, গোয়েন্দা রমনা বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরী এবং পিওএম-পূর্ব বিভাগের মো. নজরুল ইসলাম।

তাদের মধ্যে মো. সোনাহার আলীকে গোয়েন্দা গুলশান বিভাগে, মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে, মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার, মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
ছিনতাইকারীর টানে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যুসিসিটিভির বাইক থেকে মোবাইল লোকেশন: ২ আসামিকে গ্রেফতারে র‌্যাবের যেসব যুক্তি
সর্বশেষ খবর
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল