চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ১২:৪২আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:৪২

রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতার দুজন হলেন মোহাম্মদ ফোরকান (৩৫) ও  ইমরান শাহরিয়ার (২৫) ।

মতিঝিল গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল শ্যামপুর থানাধীন ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুর থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে। 

রেকর্ডপত্র পর্যালোচনা দেখা যায়, গ্রেফতার হওয়া মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা এবং ইমরান শাহরিয়ারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, সবচেয়ে বেশি মিরপুরে
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
সর্বশেষ খবর
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক