রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৪৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ৫০ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, ৯টি মোবাইলফোন, ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।









