অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, তিন জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ আগস্ট ২০২৬, ১৮:৫৯আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫৯

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেফতার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

তদন্ত কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ এই আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমির, শাহাদাত হোসেন মামুন রিমান্ড রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। 

শুনানিতে তারা বলেন, আমরা চাই সঠিক অপরাধীর বিচার হোক। নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। এরা ঘটনার সঙ্গে জড়িত না। যে মোটরসাইকেল শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে, সেই মোটরসাইকেলের সঙ্গে এটার মিল নাই। এ ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি। 

শুনানি নিয়ে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়। 

শুনানি নিয়ে আদালত থেকে বের করা হলে আসামি পনির বলেন, “আমরা ঘটনার সঙ্গে জড়িত না। সত্যের জয় হবে। র‍্যাব ভুয়া। সব জায়গায় এখন এআই ক্যামেরা আছে। তাই আমরা ভয় করছি না। আল্লাহ একটা কিছু করবেই।” 

এর আগে রবিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-২। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর ১৫ মোটরসাইকেল জব্দ করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। 

ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরবর্তীকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় রবিবার মামলা দায়ের করেন। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
রিমান্ড থেকে পালানো সেই নারী কারাগারে
ওয়াশরুমের ছাদে লুকিয়ে পুলিশকে ছয় গুলি—রুদ্ধশ্বাস অভিযানে ধরা পড়লো মোবারক
যাত্রাবাড়ী থানা থেকে পালালো রিমান্ডে থাকা নারী আসামি
সর্বশেষ খবর
নাম-জন্মতারিখ সংশোধনের আবেদন বাড়ছে, সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড 
নাম-জন্মতারিখ সংশোধনের আবেদন বাড়ছে, সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড 
মাতাল হয়ে উড়োজাহাজ নিয়ে উড়াল, এরপর যা ঘটলো
মাতাল হয়ে উড়োজাহাজ নিয়ে উড়াল, এরপর যা ঘটলো
২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’ চালু করবে সরকার
জাতীয় পে স্কেল২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’ চালু করবে সরকার
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক