শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি

বিনোদন রিপোর্ট 
০৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৮ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৮

কোনও রাজনৈতিক দলই ভুলের ঊর্ধ্বে নয়। আবার অন্য দলের সমর্থক বলেই কাউকে ঘৃণা করার মানুষও আমি নই- এভাবেই কথাগুলো বললেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

তিনি আরও বলেন, ‘একজন শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার শিল্পী পরিচয়কে আমি অনেক বেশি সম্মান করি।’

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ন্যানসি তার রাজনৈতিক ভাবনা, তদবির ও তাকে নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দিয়েছেন।

তিনি জানান, নিজের রাজনৈতিক বোধ ও উপলব্ধি থেকে বিএনপির প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে।

তার ভাষ্য, ‘বিএনপির সমর্থক হওয়া মানেই আমি রাজনীতিবিদ, নির্বাচন করতে চাই কিংবা সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখি—এমনটা কেন ধরে নেওয়া হয়, বুঝি না। আমি কখনও সংসদ সদস্য হতে চাইনি, সংরক্ষিত আসনেও আমার কোনও আগ্রহ ছিল না। কাউকে কখনও এমন ইচ্ছার কথাও বলিনি।’

সমালোচকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই কেউ কেউ বলতে শুরু করলেন, বিএনপি ন্যানসিকে মূল্যায়ন করলো না, সংরক্ষিত আসনে ডাকলো না। আমাকে ভালোবেসে তারা কথাগুলো বলছেন, সেটা বুঝি। কিন্তু আমি যা কখনও হতে চাইনি সেটা আমাকে না দেয়ার অভিযোগ দলের প্রতি কেন?’

ন্যানসি আরও বলেন, কোনও প্রতিষ্ঠানে বা কোনও পদে আমাকে যদি যোগ্য মনে করা হয়, আমি অবশ্যই সেখানে কাজ করতে চাইবো। কিন্তু সেটা নিজের যোগ্যতায়, কোনো তদবিরে নয়। আমার জীবনের ১৪টি বছর রাজনৈতিক বাস্তবতার কারণে হারিয়ে গেছে। সেই সময় আর কেউ ফিরিয়ে দিতে পারবে? কিন্তু আমি তো থেমে থাকিনি! আজ বাংলাদেশের মানুষ আমাকে একজন শিল্পী হিসেবে চেনে, ভালোবাসে। এটাও কী আমার বড় প্রাপ্তি নয়?’

 অন্তর্বর্তী সরকারের সময়ের কথা তুলে পোস্টে গায়িকা বলেন, ‘‘নতুন কুঁড়ি’র বিচারক হিসেবে কাজ করেছি। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্যও হয়েছি। এসব সুযোগের জন্য কাউকে ফোন করতে হয়নি, কারও কাছে অনুরোধ করতে হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করেছে বলেই ডেকেছে। এটাই আমার কাছে প্রকৃত সম্মান।’

সবশেষে পোস্টে তিনি লেখেন, অতীতে রাজনৈতিক পরিচয়ের কারণে শিল্পীদের বঞ্চিত করা অন্যায় ছিল। একইভাবে এখন নিজের সমর্থিত দল ক্ষমতায় আছে বলে বিশেষ সুবিধা প্রত্যাশা করাও অন্যায়। এই চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের শিল্পীকে তার রাজনৈতিক পরিচয়ে নয়, তার শিল্প ও যোগ্যতায় মূল্যায়ন করা হোক - এই আমার প্রত্যাশা।

/এনআই/
সম্পর্কিত
‘শোবিজ শুধু টিআরপি চায়’, কেন এমন মন্তব্য ন্যানসির?
‘শোবিজ শুধু টিআরপি চায়’, কেন এমন মন্তব্য ন্যানসির?
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের