ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২ হাজার ৯টি মামলা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দেয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ২৪টি বাস, একটি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ১৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২টি বাস, ২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৩৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৬টি বাস, ৩৬টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ৩৭২টি মামলা হয়।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১২টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি, ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫টি বাস, ৮টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩২১টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৪টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা হয়। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, ইফতেখার অনিক রিমান্ডে
সর্বশেষ খবর
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
‘আমি বিদেশ যেতে চাইনি, জোর করে পাঠাচ্ছে’
‘আমি বিদেশ যেতে চাইনি, জোর করে পাঠাচ্ছে’
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন