রাজধানীতে ডাকাতির প্রস্তুতি, র‌্যাবের ডগ স্কোয়াড সদস্যসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪২

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার ক‌রে ডি‌বি।

গ্রেফতারকৃতরা হলো মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। তাদের মধ্যে মাসুদ রানা র‍্যাবের সৈনিক। তিনি র‍্যাব সদর দফতরের ডগ স্কোয়াড বিভাগে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের সূত্র।

এ বিষয়ে র‍্যাবের একটি সূত্র ঘটনার সতত্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ডিবি মাসুদ রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে র‍্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব তদন্ত করে দেখবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানাধীন ব্লক-এ, রোড নং-৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন তথ্যে অভিযান চা‌লি‌য়ে ডাকাত চক্রটিকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিএমপির ডি‌সি (‌মি‌ডিয়া) মো. আকতার হোসেন ব‌লেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতরা কোনও সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, অস্ত্রের উৎস এবং তারা পূর্বে সংঘটিত কোনও অপরাধে সম্পৃক্ত ছিল কি না—এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
নেত্রকোনায় পিকআপভর্তি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪
মিরপুরে অস্ত্র-গুলিসহ শুটার জাকির গ্রেফতার
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন