রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জন। অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, ১টি হাত বোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ১টি পিকআপ, ১টি প্রাইভেটকার, ৫টি মোটরসাইকেল, ১টি ধারালো ক্ষুর, ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি পিস্তলের ম্যাগাজিন, ৩টি পিস্তলের কাভার, ১টি রান চাকু, ২টি স্টিলের ব্যাটন, ২টি চাকু, ১টি ওয়ালেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি কালো কটি, ১৩টি মোবাইল, নগদ ১৪ হাজার টাকা, ১টি ইয়াবা সেবনের পাইপ ও  ফয়েল পেপার উদ্ধার করা হয়। 

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বশেষ খবর
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন