গুলশানে আ.লীগের মিছিল: আরও ৯ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার আরও ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় কারাগারে থাকা আরও ৯ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা সোমবার (১৪ সেপ্টেম্বর) শুনানি নিয়ে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো ৯ আসামি হলেন বিল্লাল গাজী (৩৫), ইসমাঈল সিরাজী (৩২), মো. আরিফুর রহমান দিপু (২৭), মো. ইদ্রিসুল আলম (৫৫), জয়নাল আবেদীন মামুন (৫০), জয়ন্ত কুমার বাড়ৈ (৪৩), চিত্ত হক (৭৫), নিরব খান (২২) ও মো. সোহেল (৩০)।

অন্যদিকে জামিন নামঞ্জুর হওয়া ৯ আসামি হলেন রেহানা পারভিন (৪৩), মো. সাইফুল ইসলাম (৫২), মো. জুয়েল শিকদার (৩৩), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাহেদ (৩৭), শান্ত শেখ (২৮), মো. হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সাল (৪০) ও মো. সফিকুর রহমান (৫০)।

কারাগারে পাঠানো ৯ আসামিকে রবিবার গুলশান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন সোমবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে এসআই মোক্তার হোসেন বলেন, ‘আসামিদের পক্ষে জামিনের আবেদন ছিল না।’

এদিকে জামিন নামঞ্জুর হওয়া ৯ আসামিকে রবিবার কারাগারে পাঠিয়ে সোমবার জামিন শুনানির জন্য রাখা হয়।

এসআই মোক্তার হোসেন বলেন, ‘আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’

এর আগে শনিবার এ মামলায় ২৪ আসামির ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

/এআই/ইউএস/
সম্পর্কিত
দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ সাবেক প্রসিকিউটর সাইমুম
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রদল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রদল
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক