রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতের নাম আতিক। তিনি ‘ভইরা দে’ গ্রুপের সদস্য বলে জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) র্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ তথ্যটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বাহিনীটির পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
র্যাব জানায়, আতিকের কাছ থেকে ৯ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।









