পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫

গাড়ি পার্কিং নিয়ে তর্কের জেরে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে পথচারীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গুলিবর্ষণকারীসহ গাড়িতে থাকা এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

গ্রেফতারকৃতরা হলেন মো. হামিদুল গাজী (৪২) ও ফাতেমা ইসলাম এনি (২৬)। হামিদুল গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এনি তার সঙ্গে গাড়িতে ছিলেন।

এসআরবি বলছে, ঘটনার পর তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে রাজধানীর বনানীর ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

তিনি জানান, গত ১৭ আগস্ট রাতে হামিদুল গাজী ফাতেমা ইসলামকে নিয়ে একটি খয়েরি-মেরুন রঙের প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে পান খাওয়ার জন্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি থামালে পার্কিং নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়।একপর্যায়ে উত্তেজিত হয়ে হামিদুল গাড়ির ভেতরে থাকা একটি অবৈধ পিস্তল বের করে পথচারীদের ভয়ভীতি দেখাতে দুই রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়। পরে দ্রুত গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান তিনি। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা করা হয়। পরে ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামিদুল ও ফাতেমার অবস্থান শনাক্ত করে এসআরবি-১।

এসআরবি-১-এর অধিনায়ক বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে ব্যবহৃত প্রাইভেটকারটি একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে। তবে গুলি ছোড়ার কাজে ব্যবহৃত পিস্তলটি এখনও উদ্ধার করা যায়নি। সেটি উদ্ধারে অভিযান চলছে। পরে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা গাড়িসহ গ্রেফতারকৃতদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
মিরপু‌রে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক অস্ত্রসহ গ্রেফতার
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
সর্বশেষ খবর
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার