ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫২

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা  এক আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে সদরদফতর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়।

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে থাকা সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়।

অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’’

তিনি আরও বলেন, ‘‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’’ অডিওতে ‘‘পুলিশ কিছুই করতে পারবে না’’, এমন বক্তব্যও শোনা যায়।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহারের তথ্য জানালেন ডিএমপি কমিশনার।

/এসএন‌কে/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় বৃষ্টি, গরম কি কমবে?
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
সর্বশেষ খবর
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
দিনেশ ত্রিবেদীকে মাহদী আমিনভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও