পঙ্গু হাসপাতালের ১৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১৯:১৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৯:৫৫



পঙ্গু হাসপাতাল থেকে গ্রেফতারকৃত দালালরা রাজধানীর শেরেবাংলা নগরস্থ পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের সঙ্গে দালালি ও প্রতারণা করার দায়ে দালাল চক্রের ১৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টা আড়াইটা পর্যন্ত র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এই দণ্ডাদেশ দেন।
র‌্যাবের ভ্রাম্যমান আদালত জানান, মো. মজনু খাঁকে ৬ মাসের কারাদণ্ড, মো, আলআমিনকে ৬ মাসের কারাদণ্ড, মো, রেজাউল করিমকে ২ মাসের কারাদণ্ড, মো. সুমনকে ২ মাসের কারাদণ্ড, মো. সিদ্দিকিকে ২ মাসের কারাদণ্ড, মো. মোকারম হোসেনকে ২ মাসের কারাদণ্ড, মো. আলী ১ মাসের কারাদণ্ড, মো. রুবেল প্রধানকে ১ মাসের কারাদণ্ড, মোসা. শারমিনকে ১৫ দিনের কারাদণ্ড, মোসা. রেশমাকে ১৫ দিনের কারাদণ্ড, মোসা. শাহানা বেগমকে ১৫ দিনের কারাদণ্ড, মোসা. রত্না রানী দাশকে ১৫ দিনের কারাদণ্ড, মোসা. কল্পনাকে ১৫ দিনের কারাদণ্ড, মোসা. আজিরনকে ১৫ দিনের কারাদণ্ড, মোসা. মরজিনা শারমিনকে ১০ দিনের কারাদণ্ড, মো. সহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ০৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, দালাল ও প্রতারক চক্রের সদস্যরা জানিয়েছেন, তারা পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের কম টাকায় চিকিৎসা করার প্রলোভন দেখিয়ে তাদের এজেন্টভুক্ত ক্লিনিকে নিয়ে যান। এর বিনিময়ে দালাল চক্র ক্লিনিকের মালিকদের কাছ থেকে কমিশনে টাকা নেয়।

আরও পড়তে পারেন: আইন-আদালত  ব্যবসায়ী জনি হত্যা মামলা: এসআই জাহিদসহ ৫ জনের বিচার শুরুর আদেশ


এক্ষেত্রে সাধারণ রোগীরা দুভাবে প্রতারিত হন। প্রথমত ক্লিনিকের নিম্নমানের চিকিৎসা যা স্বাস্থের জন্য ঝুঁকিপূর্ণ এবং এসব ক্লিনিকে চিকিৎসার খরচ অনেক বেশি, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ভ্রাম্যমান আদালত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দণ্ড বিধির ২৯১ ধারা অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।


/জেএ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের