বুড়িগঙ্গা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১

বুড়িগঙ্গা নদীতে ভাসছিল দুটি মরদেহ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে নৌ-পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ খবর দেন। পরে বুড়িগঙ্গার পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, দুপুর ১২টার দিকে খবর পেয়ে বেপারিঘাট এলাকার মাঝনদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে হাসনাবাদ নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, দোলেশ্বর খেয়াঘাট এলাকায় নৌকায় নদী পারাপারের সময় স্থানীয়রা পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সেখান থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুলহাতা শার্ট। তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন মেলেনি।

উদ্ধার হওয়া দুজনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনা দুটি নিয়ে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনি প্রক্রিয়া চলছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর নিরাপত্তা জোরদার, দুই শতাধিক চেকপোস্ট
গোপন বৈঠক: জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেফতার ১২ জন ৩ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার