রাজধানীতে ৩ বাসে আগুন ও ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৬

রাজধানীর পৃথক স্থানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। পৃথক ঘটনাস্থল ও এর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় ‘অভিজাত পরিবহন’-এর একটি বাসে এবং প্রায় একই সময়ে পল্লবী-১১ নম্বরে ‘শিকড় পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এছাড়া বাড্ডায় আরেকটি বাসে আগুন লাগে।

এর মধ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে ‘শিকড় পরিবহন’-এর একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাসটি চলন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাছির বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। তবে তা নিভিয়ে ফেলা হয়েছে। কোনও হতাহতের ঘটনা নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে মিরপুর-১ নম্বরের একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো একটি স্টাফ বাসে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। কেউ আগুন লাগিয়েছে কি না, নাকি কোনও ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

যাত্রাবাড়ীতে ৪ ককটেল বিস্ফোরণ

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার বিপরীতে হাজী সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে মো. বিল্লাল (৩২) নামের একজন রিকশাচালক আহত হয়েছেন।

ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, দুর্বৃত্তরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলসহ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনার মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা ককটেলগুলো নিক্ষেপ করেছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাতে তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীজুড়ে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহলও।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একইসঙ্গে রাজধানীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ মুখেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

আগের ঘটনায় মামলা

এদিকে শুক্রবার যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু।

এছাড়া কাফরুল থানার সামনে বাসে আগুনের ঘটনায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে।

মিরপুর বিভাগের ডিসি মোস্তাক সরকার জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় সাতজনের নামে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের কোনও আলামত না পাওয়ায় মামলা হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, পরিবারকে ফোন অজ্ঞাত ব্যক্তির
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
বুড়িগঙ্গা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
রাজধানীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, পরিবারকে ফোন অজ্ঞাত ব্যক্তির
রাজধানীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, পরিবারকে ফোন অজ্ঞাত ব্যক্তির
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
একসঙ্গে খেলছিল ভাই-বোন, পানিতে ডুবে প্রাণ গেলো দুজনেরই
একসঙ্গে খেলছিল ভাই-বোন, পানিতে ডুবে প্রাণ গেলো দুজনেরই
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন