শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছেন আনসার সদস্যরা। উদ্ধার করা রিয়ালের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৩৪ হাজার টাকা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ হালিম। তিনি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের জজ মিয়ার ছেলে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। এ সময় বিষয়টি এড়িয়ে যেতে নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন হালিম। তবে আনসার সদস্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে জানান।

পরে ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে হালিমের মালামাল তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

পরে আটক যাত্রী ও উদ্ধার করা রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন শিফট ইনচার্জ।

/এম/
সম্পর্কিত
ওভারফ্লাই ফি থেকে শাহজালালের রেকর্ড আয়: এক বছরে ৮০৫ কোটি
ক্যানোপিতে যাত্রীর চেয়ে স্বজন বেশি, শাহজালালে শৃঙ্খলা ফিরবে কবে?
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৮ বাংলাদেশি
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার