রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ১০২ জন, মিরপুর বিভাগ ৮০ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১ পিস ইয়াবা, ৬২ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), ২টি মোটরসাইকেল, ২টি সুইচ গিয়ার, ২ জন ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, ১টি ল্যাপটপ, ১৩টি মোবাইল, ১৮ হাজার ৭৭ টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি জিপি সিম, ১৫০টি এয়ারটেল সিম এবং ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।









